Fish-firm
প্রণোদিত প্রজনন
* মা মাছ প্রতিপালন: পাবদা ও গুলশা মাছের প্রজননকাল জুন-জুলাই মাস। উন্নতমানের পোনা উৎপাদনের জন্য প্রজনন ঋতুর ৩-৪ মাস আগে থেকেই প্রাকৃতিক উৎস থেকে মা মাছ সংগ্রহ করে শতাংশ প্রতি ৬০-৮০টি মজুদ করা যেতে পারে। খাবার হিসাবে এসময় ৩০% আমিষ সমৃদ্ধ সম্পুরক খাবার মাছের দেহ ওজনের ৩-৫% হারে দৈনিক ২-৩ বারে পুকুরে প্রয়োগ করতে হবে। পুকুরে নিয়মিতভাবে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে;
* প্রণোদিত প্রজননের জন্য হরমোন প্রয়োগের ৬-১০ ঘন্টা পূর্বে মা মাছ পুকুর থেকে সংগ্রহ করে সতর্কতার সাথে হ্যাচারিতে সিমেন্ট সির্স্টানে রেখে পানির ফোয়ারা দিতে হবে;

পাবদা ও গুলশা মাছের প্রণোদিত প্রজননের ক্ষেত্রে হরমোনের মাত্রা

প্রজনন কার্যক্রম পাবদা গুলশা
ইনজেকশন প্রয়োগ ২ বার ১ বার
হরমোন মাত্রা ১ম ডোজ: স্ত্রী: ৩-৪ মিলিগ্রাম পিজি/কেজি পুরূষ: ৪-৬ মিলিগ্রাম পিজি/কেজি২য় ডোজ: ৬ ঘন্টা পর স্ত্রী: ১২-১৬ মিলিগ্রাম পিজি/কেজি পুরূষ: ৬-৮ মিলিগ্রাম পিজি/কেজি স্ত্রী: ৮-১২ মিলিগ্রাম পিজি/কেজি পুরূষ: ৪-৬ মিলিগ্রাম পিজি/কেজি
* উভয় মাছই হরমোন প্রয়োগের পর ১:১ অনুপাতে হাপা/সিস্টার্ণে রেখে পানির কৃত্রিম প্রবাহ সৃষ্টি করা হয় যাতে মাছ প্রজননের জন্য প্রণোদিত হয়;
* হরমোন প্রয়োগের ৮-১০ ঘন্টা পর ডিম দিয়ে থাকে;
* ডিম দেয়ার পর মা মাছগুলোকে সর্তকর্তার সথে হাপা/সিস্টার্ণ থেকে তুলে ১ পিপিএম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণে গোছল করিয়ে পুকুরে ছেড়ে দিতে হবে;
* তাপমাত্রার উপর ভিত্তি করে ১৮-২২ ঘন্টা পর ডিম ফুটে রেণু পোনা বের হয় এবং কুসুম থলি নিঃশেষিত হওয়া পর্যন্ত হাপা/সিস্টার্ণে রাখতে হয়;
* কুসুমথলি নিঃশেষিত হওয়ার পর রেণুকে সিস্টার্ণে স্থানান্তর করে প্রথম ১-২ দিন ডিমের কুসুম দিতে হবে এবং পরবর্তী ৮-১০ দিন খাদ্য হিসাবে জুপ্ল্যাঙ্কটন/আর্টিমিয়া নপ্লি সরবরাহ করতে হয়।
 
পোনা প্রতিপালন
* পাবদা ও গুলশার নার্সারি পুকুরের আয়তন ৫-১০ শতাংশ ও গভীরতা ১ মিটার হলে ভাল হয়।
* পুকুর প্রস্ত্ততির সময় প্রাকৃতিক খাবার (বিশেষতঃ জুপ্ল্যাঙ্কটন) উৎপাদনের জন্য শতাংশ প্রতি ১০০ গ্রাম ইউরিয়া এবং ১০০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হয়;
* যথাযথভাবে নার্সারি প্রস্ত্তত করার পর প্রতি শতাংশে ৮-১০ দিন বয়সের ৩,০০০-৪,০০০ টি পাবদা/গুলশা মাছের পোনা মজুদ করা যায়;
* পোনা ছাড়ার পর পোনার মোট ওজনের ১২-১৫% হারে সম্পুরক খাবার (৪০% চালের কুড়া, ৩০% সরিষার খৈল ও ৩০% ফিশমিল এর মিশ্রণ) অথবা বাণিজ্যিক নার্সারি খাবার প্রদান করতে হবে;
* বরাদ্দকৃত খাবার দিনে ২-৩ বারে পুকুরে প্রয়োগ করতে হবে;
* নার্সারি পুকুরে প্রতিপালনে পোনার ওজন ২.০-২.৫ গ্রাম হলে তা চাষ পুকুরে ছাড়তে হবে।
 
*** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।