Fish-firm
প্রাকৃতিক প্রজনন
* মাগুর মাছ এক বছরের মধ্যেই পরিপক্কতা লাভ করে এবং বছরে একবার প্রজনন করে থাকে। একই বয়সের স্ত্রী মাগুর মাছ পুরূষ মাগুর মাছের তুলনায় কিছুটা আকারে বড় হয়।
* প্রজননকাল মে-আগস্ট মাস পর্যন্ত। তবে জুন- জুলাই মাসে সর্বানুকুল প্রজনন কাল হিসেবে বিবেচিত;
* প্রজননের সময়ে নতুন পানি আসার সাথে সাথেই এরা মাইগ্রেট করে নিকটবর্তী ধানক্ষেত, পাটক্ষেত, প্লাবনভূমির ঝোঁপ-ঝাড় এলাকায় যায় এবং সেখানে মাটিতে গোলাকার গর্ত করে তাতে ডিম ছাড়ে;
* সাধারণত ৮০ থেকে ১০০ গ্রাম ওজনের মাগুর মাছের ডিম ধারণ ক্ষমতা ৭,০০০-১০,০০০ টি;
* মাগুরের পরিপক্ক ডিম হালকা সবুজ থেকে তামাটে বর্ণের হয়ে থাকে। নিষিক্ত ডিম আঠালো এবং গাছের ডাল-পালা ও আগাছায় লেগে থাকে;
* ১৮-২০ ঘন্টা পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ২-৩ দিনের মধ্যে কুসুম থলি নিঃশেষিত হয়ে যাওয়ার পর টিউবিফিসিড ওয়ার্মস ও ক্ষুদ্র জলজ পোকা-মাকড় খাদ্য হিসাবে গ্রহণ করে।
 
প্রণোদিত প্রজনন
* মা মাছ প্রতিপালন: উন্নত মানের পোনা উৎপাদনের জন্য প্রজনন ঋতুর ৩-৪ মাস আগে অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারীতে প্রাকৃতিক উৎস থেকে সুস্থ-সবল মা মাছ সংগ্রহ করতে হবে। মজুদ পুকুরে প্রতি শতাংশে ৬০-৮০ টি মাছ রেখে ৩০-৩৫% আমিষ সমৃদ্ধ সম্পুরক খাবার মাছের দেহ ওজনের ৪-৫% হারে প্রয়োগ করতে হবে। পুকুরে নিয়মিতভাবে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে;
* প্রজননের জন্য ইনজেকশন দেয়ার অন্তত: ৬ ঘন্টা পূর্বে মা মাছ পুকুর থেকে সতকর্তার সাথে পরিবহন করে হ্যাচারিতে এনে সির্স্টানে রেখে পানির ফোয়ারা দিতে হবে;
* স্ত্রী মাছকে প্রতি কেজিতে ২ মিলি ওভাপ্রিম অথবা ২ মিলি সুপ্রিম অথবা ৮০-১১০ মিলিগ্রাম পিজি একবার প্রয়োগ করতে হয়। পুরূষ মাছকে প্রতি কেজিতে ১ মিলি ওভাপ্রিম/সুপ্রিম অথবা ৩০-৪০ মিলিগ্রাম পিজি একবার হরমোন হিসাবে প্রয়োগ করতে হয়;
* ইনজেকশন দেয়ার ১২-১৬ ঘন্টা পর মাছ ডিম দিয়ে থাকে;
* পুরূষ মাছের পেট কেটে শুক্রাশয় বের করে ০.৯% লবন দ্রবণে মিশিয়ে শুক্রানুর দ্রবণ তৈরী করা হয়;
* স্ত্রী মাছের পেটে চাপ দিয়ে ডিম বের করা হয় এবং শুক্রানু দ্রবণের সাথে মিশিয়ে ডিম নিষিক্ত করা হয়;
* নিষিক্ত ডিম মেটাল ট্রে/সিমেন্ট সিস্টার্নে ভালভাবে ছড়িয়ে দিয়ে ঝর্ণা আকারে পানি প্রবাহের সৃষ্টি করতে হয়;
* তাপমাত্রার উপর ভিত্তি করে ২৪-৩০ ঘন্টা পর ডিম ফুটে লার্ভি বের হয়;
* ডিম ফুটার ২-৩ দিন পর রেণুকে ডিমের কুসুম/আর্টিমিয়া/টিউবিফেক্স খাবার হিসাবে দিতে হয়।
পোনা প্রতিপালন
* মাগুর মাছের পোনা প্রতিপালনের জন্য নার্সারি পুকুরের আয়তন ২৫-৩০ শতাংশ এবং গভীরতা ১-১.৫ মিটার হলে ভাল হয়;
* সঠিক পদ্ধতিতে নার্সারি পুকুর প্রস্ত্তত করার পর প্রতি শতাংশে ৮,০০০-১০,০০০ টি পোনা (৫-৭ দিন বয়স) মজুদ করা যেতে পারে হবে;
* সাপ, ব্যাঙ, কীট-পতঙ্গ ইত্যাদি রোধে পুকুরের চারপাশে ১ মিটার উচ্চতায় নাইলন নেট স্থাপন করতে হবে;
* প্রথম ২৫ দিন পোনার দেহ ওজনের দ্বিগুন হারে ২০-২৫% আমিষ যুক্ত বাণিজ্যিক নার্সারী খাবার দিতে হবে;
* নার্সারি পুকুরে পোনাকে প্রথম ২-৩ দিন টিউবিফেক্স সরবরাহ করতে হবে, পরবর্তীতে ধীরে ধীরে বাণিজ্যিক খাবারে অভ্যস্ত করতে হবে;
* বরাদ্দকৃত খাবার দিনে ২-৩ বারে পুকুরে প্রয়োগ করতে হবে;
* পোনা নার্সারি পুকুরে ২৫-৩০ দিন প্রতিপালনের পর চাষের পুকুরে ছাড়ার উপযুক্ত হবে।
 
*** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।