Fish-firm
ভাল পোনার লক্ষণ বা গুনাবলী
* ভাল পোনার গায়ে কোন দাগ থাকবে না।
* ভাল পোনার দৈহিক আকৃতি স্বাভাবিক অর্থাৎ মাথা, শরীর ও লেজের আনুপাতিক দৈর্ঘ্য স্বাভাবিক দেখাবে।
* ভাল পোনার চোখ উজ্জ্বল ও স্বচ্ছ দেখাবে।
* ভাল পোনার গায়ে লালা থাকবে ও গা পিচ্ছিল হবে।
* ফুলকা উজ্জ্বল, লাল টকটকে দেখাবে।
* শব্দ অনুভূতি থাকবে অর্থাৎ পাতিলের গায়ে টোকা দিয়ে শব্দ করলে পোনামাছ অন্য পাশে অবস্থান নেবে।
* সতেজ ও গায়ে জোর থাকবে। লেজ ধরলে লাফিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে।
* স্রোতের বিপরীতে সাঁতার কাটার চেষ্টা করবে।

ভালো ও খারাপ পোনা পর্যবেক্ষণ

পর্যবেক্ষণের বিষয় ভাল পোনা খারাপ পোনা
দেহের আকার মোটা-তাজা মাথা মোটা, দেহ চিকন
দেহের রং ঝকঝকে উজ্জ্বল, কালচে বাদামী ফ্যাকাশে/সাদাটে
চলাফেরা চটপটে ধীরস্থির
পাত্রে আঙ্গুল দিলে দ্রুত সরে যায় আস্তে আস্তে সরে যায়
ত্বক পিচ্ছিল খসখসে
পোনা শোধনঃ প্রতিষেধক ও চিকিৎসা
* পোনা পরিবহন করে খামারে নেওয়ার পর পুকুরে ছাড়ার পূর্বে পোনা শোধন করে নিতে হবে এবং এতে পোনা সুস্থ থাকবে এবং রোগ বালাই এর সম্ভাবনা কমে যাবে।
* একটি বালতিতে ১০ লিটার পানি নিয়ে এর মধ্যে ২০০ গ্রাম খাবার লবণ অথবা ১ চা চামচ ডাক্তারি পটাশ (KMnO4) মিশাতে হবে।
* অতঃপর বালতির উপর একটি ঘন জাল রেখে তার মধ্যে প্রতিবার ২০০-৩০০টি পোনা ছাড়তে হবে।
* তারপর জাল ধরে পোনা গুলোকে বালতির পানিতে ৩০ সেকেণ্ড গোসল করাতে হবে।
* এভাবে একবার তৈরি করা লবণ/পটাশের পানিতে ৫-৭ বার শোধন করা যাবে।
পুকুরে পোনা অবমুক্তকরণ
* পুকুরে পোনা অবমুক্তকরণের পূর্বে পানির বিষাক্ততা পরীক্ষা করে নিতে হবে।
* পোনা পরিবহনকারী পাত্রটি বা ব্যাগটি পুকুরের পানিতে ২০-২৫ মিনিট ভাসিয়ে রেখে তাপমাত্রার সমতা আনতে হয়।
* তারপর ব্যাগের মুখ খুলে নিজের হাত অথবা থার্মোমিটার দিয়ে পাত্র এবং পুকুরের পানির তাপমাত্রার ব্যবধান দেখতে হবে।
* মৃদু ঠান্ডা আবহাওয়ায় পোনা ছাড়া ভাল।
* রেণু ছাড়ার জায়গায় পানি আন্দোলিত করে তাপমাত্রার সমতা আনতে হবে।
* পাড়ের কাছাকাছি রেণু ছাড়তে হবে, মাঝ পুকুরে নয়।
 
*** বিস্তারিত জানার জন্য আপনার নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করুন।